
মোঃ ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার,
গত ২৩ এপ্রিল বুধবার সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ড বহুলীতে বাংলাদেশ যুব কল্যাণ পরিষদ বহুলী ইউনিয়ন শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নাজিম উদ্দীন সাহেব। বাংলাদেশ জামায়াতে ইসলামী বহুলী ইউনিয়ন পরিষদের আমির জনাব মো আব্দুল মালেক মাস্টার! এছাড়াও আরও অন্যন্য অতিথিবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন এবং এলাকার অসংখ্য বিভিন্ন পেশাজীবি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন দেশে ও সমাজে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের সুবর্ণ সুযোগ এসেছে। তাই মহান আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। সমাজে সকল অপরাধ অপকর্ম দূর করতে হলে দুনিয়াতে আল্লাহর আইন কায়েম করতে হবে এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তবেই সমাজ ও দেশের মাঝে শান্তি ফিরে আসবে এবং সকল জনগণ এবং সকল ধর্মের মানুষ তাদের অধিকার ফিরে পাবে এবং নিরাপত্তায় জীবন যাপন করতে পারবে!