1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চারঘাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায়  হুমায়রা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হুমায়রা চারঘাট উপজেলার রাওথা গ্রামের মিঠুন আলীর মেয়ে বলে জানা গেছে।

শুক্রবার আনুমানিক সাড়ে ৩ টার দিকে রাউথা গ্রামস্থ নুরুর বটতলা নামক স্থানে চারঘাট-বাঘা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হুমায়রা তার দাদির সাথে প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেলে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনে পাঁকা রাস্তা পার হয়ে রাস্তার পাশে বাঘা গামী পাকা রাস্তার একেবারে পাশে। সে সময় অসাবধানতা বশতঃ  শিশু হুমায়রা রাস্তার একপাশ থেকে আরেক পাশে দৌড় দেয়। ঠিক তখনই বাঘা থেকে রাজশাহী গামী এ আর ট্রাভেলস বাস যার নাম্বার ঢাকা মেট্রো জ-০৪-০৩৪৪ শিশু হুমায়রাকে ধাক্কা মারে এবং বাসের চাকা শিশু হুমায়রার মাথার উপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়  লোকজন কাকরামারী বাজারে বাসটি  আটক করেন, কিন্তু ড্রাইভার পালিয়ে যান। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসেন। নিহত শিশুটির পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park