1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর ও সম্পাদক রশিদুল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চারঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর ও সম্পাদক রশিদুল

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

 

বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহীর চারঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। রবিবার ( ৬ এপ্রিল) বিকাল ৩টায় চারঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুই বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে মনোনিত হন হলিদাগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং সাধারন সম্পাদক হিসেবে মনোনিত হন খোর্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম রশিদুল ইসলাম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন ঝিকরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মান্নাফ।

কমিটি ঘোষণা করেন নাওদাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াজ নবী। আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

এ সময় চারঘাট উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park