1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

শাহজাদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা।

মোঃ জাকারিয়া হোসেন, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পঠিত

 

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মনোন্নয়ন”—এই প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

(৬ এপ্রিল -২০২৫) শনিবার বেলা ১২টায় শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: কামরুজ্জামান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের তারুণ্য যেন মাঠে ফিরে আসে, শারীরিক ও মানসিকভাবে সবল হয়ে ওঠে, সেটিই আমাদের লক্ষ্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান।
উপস্থিত ছিলেন থানার অপারেশন অফিসার ওসি আবু সাঈদ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোখলেসুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল হালিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park