1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামায়াতে ইসলামী রঙ্গশ্রী ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জামায়াতে ইসলামী রঙ্গশ্রী ইউনিয়ন শাখার ইফতার ও দোয়া মাহফিল

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩৪০ বার পঠিত

গতকাল ২৪ সে মার্চ সোমবার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর -রঙ্গশ্রী ইউনিয়ন শাখার উদ্যগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হহয়েছে। অনুষ্ঠানের সভাপতি মাওলানা বাইজিদ হোসাইন এর সভাপতিত্বে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, হাফেজ আলতাফ হোসেন সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী রঙ্গশ্রী ইউনিয়ন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলার সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল ৬ (বাকেরগঞ্জ) এর সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্ননবী তালুকদার। বক্তারা বলেন, রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস । এই মাসেই বিশ্বমানবতার কান্ডারি হযরত মুহাম্মাদ (সঃ) এর উপর পবিত্র কুরআন নাজিল হয়েছে। তাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করা সকল মুসলিমের দায়িত্ব। আমরা মুসলিম আমাদের সংবিধান হবে কোরআন। আগামীর বাংলাদেশ কোরআন এর বাংলাদেশ হবে বলে আসা ব্যাক্ত করেন বক্তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী,বাকেরগঞ্জ উপজেলা।অধ্যাপক বশির উদ্দিন সহকারি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা। অধ্যাপক মোস্তাকুর রহমান সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাকেরগঞ্জ উপজেলা। আব্দুল কাইয়ুম, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলাম ছাত্রশিবির বাকেরগঞ্জ উপজেলা ও অর্থ সম্পাদক বাকেরগঞ্জ ডেভেলপমেন্ট ফোরাম। মোঃ জহিরুল ইসলাম,সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ বাকেরগঞ্জ উপজেলা ও সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকেরগঞ্জ উপজেলা। মোঃ মেহেদী হাসান, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকেরগঞ্জ উপজেলা প্রমুখ। এ ছাড়া ১২ নং -রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park