1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকানীকে সহায়তা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

রাজশাহীতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকানীকে সহায়তা প্রদান

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর নিউমার্কেটের আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকানীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে গত শনিবার মধ্যরাতে নিউমার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ১২টি দোকান পুড়ে হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা একেবারে পথে বসে যান। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সকালে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শনে গিয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলোনের (বাপা) রাজশাহী জেলা শাখা এই সহায়তা দেন। ক্ষতিগ্রস্ত ১২টি দোকানীর পক্ষে অর্থিক সহায়তা গ্রহণ করেন ব্যবসায়ী তাজুল ইসলাম বাচ্চু।

এ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সংগঠনের উপদেষ্টা হাসান মিল্লাত, কাজী শাহেদ, বাপার কেন্দ্রীয় নির্বাহী সদস্য অফজাল হোসেন, উপদেষ্টা প্রকৌশলী মাহমুদ হাসান প্রমুখ।নএ সময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘ঈদের আগে এই দোকানীদের ঘর পুড়ে গেছে। এতে তারা পথে বসে গেছে। তাদের কিছুই নেই। অনেকেই আবার বস্তা পেতে বিক্রি শুরু করেছে। তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ভালো লাগছে।’ তিনি বলেন, আমরা আশা করবো রাজশাহী সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ অনান্য সংগঠন ও প্রতিষ্ঠান এগিয়ে আসবে। এতে ব্যবসায়ীরা তাদের এই দুঃসময়টা কাটিয়ে উঠতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park