1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে পর‌মেশ্বর ভগবান শ্রীকৃ‌ষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুড়িগ্রামে পর‌মেশ্বর ভগবান শ্রীকৃ‌ষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন।

বিপুল রায় -কুুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০১ বার পঠিত

বিপুল রায় -কুুড়িগ্রাম প্রতিনিধিঃ
সোমবার ২৬ আগষ্ট ২০২৪ খ্রিঃ সকাল ১২ ঘটিকার সময় কুুড়িগ্রাম সদর উপজেলার কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কুড়িগ্রাম, হিন্দু ধর্মীয় সংগঠন সমূহ ও ইসকন কুড়িগ্রামের সার্বিক সহযোগিতায়
সনাতন ধর্মে আরাধ্য শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ–উৎসবের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট কুুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, পুলিশ সুপার কুড়িগ্রাম।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সন্মানিত ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তীর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন,
”রবি বোস ”সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা।
এস, এম ছানালাল বকশি, সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কুুড়িগ্রাম জেলা শাখা।
‘দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুুড়িগ্রাম জেলা শাখা।
”তপ গৌড় কৃষ্ণ দাস, অধ্যক্ষ, ইসকন কুড়িগ্রাম।
জনাব মেঘলা চৌধুরী, সহকারী প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কুড়িগ্রাম।
এছাড়া ও কুুড়িগ্রাম জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক / শিক্ষিকা উপস্থিত ছিলেন।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মালম্বীরা দেশ,জাতি ও মানবের মঙ্গল কামনায় শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি কুড়িগ্রাম শাপলাচত্তর হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা ঘুরে আবার কেন্দ্রীয় শ্রী শ্রী কালীমন্দিরে গিয়ে শেষ হয়। ভক্ত বৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park