1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের উদ্যোগে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের উদ্যোগে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর চারঘাট উপ‌জেলার নিমপাড়া ইউনিয়নে জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় নন্দনগাছী উচ্চ বিদ্যালয় মাঠে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে নিমপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ রাউফার হোসেন এর সঞ্চালনায় এবং আমীর জনাব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সুফেল রানা, ছাত্রশিবির নন্দনগাছী আদর্শ থানা শাখার সভাপতি মোঃ সানিফ ইসলাম , নিমপাড়া ইউনিয়ন জামায়াতের সকল স্তরের নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ যথাযথ সম্মানের সাথে রমাযানের সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়াপূর্ণ জীবন গঠনের আহ্বান জানান। ২০২৪ এর জুলাই বিপ্লবে দেশবাসী যেভাবে বুক চিতিয়ে জীবন দিয়ে দেশের সারভৌমত্ব রক্ষা করেছেন ঠিক তেমনিভাবে আগামীর বাংলাদেশে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার জন্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

অতিথিবৃন্দ বলেন, আপনারা ইসলামের সম্পদ কিন্তু আজকের সমাজ নেশা ও ব্যভিচারে লিপ্ত হয়ে তাদের সম্ভবনাময় তারণ্যকে ধ্বংস করে দিচ্ছে। এই পথহারা জনাতাকে সঠিক পথের দাওয়াত দানের মাধ্যমে আগামীতে ইসলামী আন্দোলনে কাজে লাগাতে হবে। আল্লাহর রংয়ে রঙিন হয়ে সমাজে সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানের আহ্বান জানিয়ে আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিলের সার্বিক সাফাল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park