1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহী প্রেসক্লাবের পুরোনো কমিটি ভেঙ্গে আহ্বায়ক কমিটি গঠন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

রাজশাহী প্রেসক্লাবের পুরোনো কমিটি ভেঙ্গে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ মেহেদী হাসান মুন্না,রাজশাহী :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৪৮ বার পঠিত


মোঃ মেহেদী হাসান মুন্না,রাজশাহী :

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনটিভির স্টাফ রিপোর্টাও শ.ম সাজু। সদস্য সচিব হয়েছেন দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল। এছাড়াও আরও পাঁচজনকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক তলবি সভায় এই কমিটি গঠন করা হয়। এর আগে সভায় পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়।
রাজশাহী প্রেসক্লাব থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তলবি সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন। সভায় কমিটির সহ-সভাপতি শ.ম সাজু, আহসান হাবীব অপুসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার অনিসুজ্জামান, এসএ টিভি ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম ও ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন।
এই আহ্বায়ক কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সদস্য সরকার শরিফুল ইসলাম, মঞ্জু আরা খাতুন, ওয়ালিউর রহমান বাবু, জামাল উদ্দিন, মুস্তাফিজুর রহমান মিশু,বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আবদুস সাত্তার ডলার, সালাউদ্দিন, মুস্তাফিজুর রহমান রাসেল, এনায়েত করিম, রাজু আহম্মেদ, মাইনুল হাসান জনি, সামশুল ইসলাম, সাখাওয়াত হোসেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় সভাপতি মাসুদ আলী পুলক, সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি সামশুল আলম, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, শাহিনুর রহমান সোনা, লিয়াকত আলী, রাজশাহী কলেজ রিপোটাার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়, সহ-সভাপতি আবু সাঈদ রনিসহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park