1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ৬২০ পিস ই য়া বা সহ ২ জন গ্রে ফ তা র - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়াইনঘাটে ৬২০ পিস ই য়া বা সহ ২ জন গ্রে ফ তা র

 রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯০ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষ থেকে তাঁদের আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নলজুরী আশ্রয়ন কেন্দ্র এলাকার মু্ছা মিয়ার ছেলে জহির উদ্দিন (৫৫), গোয়াইনঘাট উপজেলার নলজুরী আশ্রয়ন কেন্দ্রের মৃত রজব আলীর ছেলে সাহাব উদ্দিন (৫৫)। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই ও পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার ওবায়দুল্লাহ এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ নলজুরী আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের গ্রেফতার করেন। গ্রেফতার দু’জন ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park