1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া সেনাবাহিনীর মেজর আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে সেনাবাহিনীর হাতে স্ত্রীসহ ভুয়া সেনাবাহিনীর মেজর আটক

 মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীসহ ভুয়া সেনাবাহিনীর মেজরকে আটক করেছে আসল সেনাবাহিনী। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ি, দেশীয় অস্ত্র, পাসপোর্টসহ বিভিন্ন সামগ্রী। আটক বাসিদুর রহমান (৩৮) কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের ছেলে ও তার স্ত্রী বেলিনা বেগম জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসিদুর রহমান হরিপুর গ্রামে অবস্থান করার পর থেকে হরিপুর এলাকাসহ বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি স্থানীয়দের ভয় দেখিয়ে বিভিন্ন সুবিধা ভোগ করতেন। তার নানা কার্যকলাপে সন্দেহ জাগলে সোমবার সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেনাবাহিনী তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বাসিদুর রহমান ও তার স্ত্রীকে সেনাবাহিনী থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park