1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় বিল কালাই বিল উন্মুক্তের দাবীতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বাগমারায় বিল কালাই বিল উন্মুক্তের দাবীতে মানববন্ধন

বাগমারা প্রতিনিধি,রাজশাহী
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২১৫ বার পঠিত

বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী
রাজশাহীর বাগমারা উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়নের বিল কালাই বিল উন্মুক্ত রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিল কালাই বিলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে খর্দ্দকৌড় রাস্তার উপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন হতে প্রভাবশালীদের কবজা থেকে বিল উন্মুক্তের জোর দাবী জানান বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও বিলের চাপাশের সর্ব সাধারণ।
তারা জানান, বিলে মৎস্য শিকার করতে না পারায়, পরিবার পরিজন নিয়ে অনেক গরিব মানুষ তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। বর্ষা মৌসুমে তাদের চরম সমস্যায় পড়তে হয়।
বিলে মৎস্য আহরণ করতে গেলে আওয়ামী লীগ নামধারী কতিপয় দখলদার বাহিনীর হাতে নানা ভাবে নাজেহাল হতে হয় এমনকি পানিতে হাত দিলে তাকে হত্যা করার হুমকি দেন। মানববন্ধনে বিল উন্মুক্তের দাবীতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা রবিউল ইসলাম,আমিনুল ইসলাম,রনি,আরিফুল ইসলাম,মিঠু,নসিব উদ্দিন,কৃষক খোরশেদ আলম, এনামুল হক আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ বিল তাদের কবজায় রেখে মাছ চাষ করেন। কৃষকদের তারা কোন রকম সুযোগ সুবিধা দেন না বলে জানান, বিলধারের লোকজন।
উপজেলা প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও শীর্ষ আওয়ামী লীগ নেতাদের হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা খাইয়ে,কোটি কোটি টাকা কামিয়েছেন তারা।
এবিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park