1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোঃ সেলিম উদ্দিন  সংবর্ধিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

জগন্নাথপুরে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোঃ সেলিম উদ্দিন  সংবর্ধিত

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বন্ধুমহল-৯৩ ভর্তি ব্যাচ, জগন্নাথপুর কলেজ, মোঃ সেলিম উদ্দিন স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ দুপুরে জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে বন্ধুমহল-৯৩ ব্যাচের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনেকের সাথে যোগাযোগ না থাকলেও দেখা হওয়ার সাথে সাথেই বলেন, ‘বন্ধু কেমন আছিস’। মনে হয় যেন প্রতিদিনই দেখা হয় একে অন্যের সাথে। এসময় তারা ফিরে যান সেই কলেজ জীবনে। গল্পে গল্পে আর পুরোনো দিনের স্মৃতিতে কাটে অনেকটা সময় খোজ নেওয়া হয় পরিবার সন্তান সহ জীবন চলার পথের। ৩১ বছরেরও অধিক সময় পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, গল্প, আড্ডা কলেজ জীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান ব্যস্ততা–সব মিলিয়ে একটা প্রানবন্ত উৎসবে মেতে উঠে সবাই।

ফারুক জামানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শব্দসিঁড়ি সাহিত্য সংগঠনের কবি ইমামুল ইসলাম রানা, দিরাই উপজেলার তরুণ সমাজ সেবক সেলিম রেজা।বক্তব্য রাখেন, দিলওয়ার হোসেন দুলা,  এম এ ওদুদ (পোস্ট মাস্টার), আব্দুল মালিক, ফজর আলী, সুজাত মিয়া, শব্দসিঁড়ি সাহিত্য সংগঠনের প্রচার সম্পাদক মুহসিনা খাতুন রুমি, শামীম আহমদ, আব্দুল হক, সমরাজ আলী, কবির আহমদ, তাহিদ রহমান প্রমুখ।

এসময় বন্ধুমহল-৯৩ ভর্তি ব্যাচ জগন্নাথপুর কলেজ বন্ধু ফারুক জামানসহ সকলের প্রচেষ্ঠায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে সকলকে একত্রিত করতে পারায় সকলেই  প্রশংসা করেন, এমন মহৎ কাজের জন্য সকলেই ফারুক জামানকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙ্গা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার জ্বালিয়ে নেওয়ার সুযোগ মিলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় বিভিন্ন উপজেলার সব শিক্ষার্থীর। এইচএসসি ৯৩ ব্যাচের শিক্ষার্থী বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন, তাদের মধ্যে অনেকেই ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, কেউবা আবার শিক্ষক, কেউবা প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন এক, সেটা হলো ‘আমরা- ৯৩ ব্যাচের ” জগন্নাথপুর কলেজ বন্ধু”। শেষে শব্দসিঁড়ি ও বন্ধুমলের পক্ষ সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park