1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে পর্নোগ্রাফি মামলার আসামী হবিগঞ্জের বাহুবল থেকে  গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

জগন্নাথপুরে পর্নোগ্রাফি মামলার আসামী হবিগঞ্জের বাহুবল থেকে  গ্রেফতার

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপু প্রতিনিধি: 

সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় দায়ের করা পর্নোগ্রাফি মামলার আসামীকে  হবিগঞ্জের বাহুবল থানার পুটিজুরী বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জগন্নাথপুর থানার এস আই শফিকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এই আসামীকে  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী  হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুটিজুরি ইউনিয়নের সুকচর গ্রামের আজিদ আলীর ছেলে ইমরান হাসান।


মামলার সূত্রে জানা যায়,  জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের একটি গ্রামের জনৈক শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযাগ মাধ্যমে সর্ম্পক গড়ে তুলে। সম্পর্কের সুবাদে ওই শিক্ষার্থীর সাথে ভিডিও কলে কথা বলে এবং আপত্তিকর ভিডিও ছবি স্কিন রেকর্ড করে আসছিল। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা প্রবাসে থাকার সুবাদে আসামী একপর্যায়ে ধারণকৃত ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। আসামীর কথা মতো টাকা না দিলেই  বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ ও সম্মানহানির ভয় দেখিয়ে টাকা নিয়ে আসছিলো। একপর্যায়ে  আসামী বেপরোয়া হয়ে ওই ভিডিও কলের স্কিনশর্ট ধারন করে তা ডিজিটাল কারসাজির মাধ্যমে পর্নোগ্রাফিতে রূপান্তর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

ভুক্তভোগী এই শিক্ষার্থীর চাচা জানান, আমার বড় ভাই প্রবাসে থাকায় ইমরান হাসান আমার ভাতিজির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক করে বিভিন্ন স্থান থেকে ছবি সংগ্রহ করে পরে ভিডিও কলে বাধ্য করে বিভিন্ন সময় মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। প্রথমে আমার ভাতিজির কাছ থেকে টাকা নিলেও পরে ফেক আইডি খুলে ছবি পোষ্ট করবে বলে বড় অংকের টাকা দাবি করে। ভাতিজি টাকা না দেওয়ায় ফেসবুকের ফেক আইডি খুলে ছবি পোষ্ট করে। আমি এর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করি।

এ ব্যাপারে থানার এসআই শফিকুল ইসলাম জানান, শানিবার সন্ধার পর চাঞ্চল্যকর পর্নোগ্রাফি মামলা আসা‌মি ধর‌তে আমাদের অফিসার ইনচার্জ স্যারের নির্দেশে বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রযু‌ক্তি ব‌্যবহার ক‌রে আসামীকে তার বাড়ীর পাশে একটি বাজারে থে‌কে গ্রেফতার করতে সক্ষম হই। আসামীর কাছ থেকে মোবাইল উদ্ধার করা হয়েছে ও অ‌শ্লিল ভি‌ডি‌ও সহ ছ‌বি যা সামা‌জিক যো‌গা‌যোগ মাধ‌্যমে ব‌্যবহার করা হ‌য়ে‌ছিল তা পাওয়া গেছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, চাঞ্চল্যকর পর্নোগ্রাফি মামলার আসামীকে হবীগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে শনিবার রাতে এস আই শফিকের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে রোববার  সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park