
মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি,
১৫/২/২০২৫ ইং শনিবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলাম কর্তৃক আয়োজিত এই বিশাল গণ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জনাব মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন ফ্যাসিবাদমুক্ত, এখানে টুস করে হাসিনার ঢুকে পড়ার কোন সম্ভাবনা নেই। এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে ফিরে আসতে হবে ট্রাইব্যুনালের আসামি হিসেবে হাজিরা দেয়ার জন্য, ফাসির মঞ্চে দাড়ানোর জন্য।
এ সময় তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ, সুফল পায়নি। যার কারনে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে, ভাতের জন্য লড়াই করতে হয়েছে, অধিকারের জন্য, বিদেশি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে লড়াই করতে হয়েছে।
শাহজাদপুর সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে গনসমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যক্ষ মাও.শাহিনুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ জেলা নেতৃবৃন্দ ও শাহজাদপুর উপজেলার জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গণসমাবেশ শেষে একটি বর্নাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।