1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজারের ১৭ই ফেব্রুয়ারি বিএনপির জনসভায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান করবো- আলমগীর ফরিদ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

কক্সবাজারের ১৭ই ফেব্রুয়ারি বিএনপির জনসভায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান করবো- আলমগীর ফরিদ

সুমন চন্দ দে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

আগামী ১৭ ফেব্রুয়ারি (সোমবার) কক্সবাজার জেলা বিএনপির সমাবেশকে সফল করার লক্ষ্যে মহেশখালী উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

আজ ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বড় মহেশখালীর নতুন বাজারস্থ বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, কক্সবাজার জেলা হচ্ছে বিএনপির উর্বর ঘাটি। নেতাকর্মীরা দীর্ঘদিন পর মুক্ত মাঠে সমাবেশ পেয়ে উচ্চাসিত, আনন্দিত। সাবেক যোগাযোগ মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জননেতা সালাউদ্দিন আহমেদ এর উপস্থিতিতে লাখো জনতার সমাবেশ হবে সমুদ্র নগরীতে। 

সমাবেশকে সফল করতে মহেশখালী-কুতুবদিয়ার সর্বস্তরের জন সাধারণের পাশাপাশি ১০ হাজার নেতাকর্মীর বিশাল বহর নিয়ে সমাবেশে যোগদান করবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park