1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে গোসল করতে নেমে ৩ বন্ধু নিখোঁজ: উদ্ধার ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোর নদীতে গোসল করতে নেমে ৩ বন্ধু নিখোঁজ: উদ্ধার ১

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন তিন বন্ধু। এরই মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোড় নদীতে এই ঘটনা ঘটে।

নিহত রাফি (১৬) উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে। আর নিখোঁজ বাকি দুজন হলেন সিরাজগঞ্জ পৌর শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ও সারজিল (১৬)। তারা প্রত্যেকে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, গ্রামে বেড়াতে আসেন ছয় বন্ধু। এসময় তারা একসঙ্গে ফুলজোর নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন পানির স্রোতে তলিয়ে যায়। আর বাকি তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে রাফির মরদেহ উদ্ধার করলেও বাকি দুজন এখনো নিখোঁজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park