
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেরার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল নামে ‘মাদককারবারি’ যুবক আহত হয়েছে। আহত হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বা পাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে।
শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে ভারতের অভ্যান্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবি পক্ষ থেকে বিএসএফের সাথে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
সীমান্তের একাধিক সূত্র ও বিজিবি জানায়, হাবিলসহ বেশ কয়েকজন সীমান্ত পেরিযে ভারতের অভ্যান্তরে মাদক আনতে গিয়েছিলো,
এসময় বিএসএফ সদস্যরা গুলি চালালে হাবিল আহত হয় ও সীমান্তের এ পারে পালিয়ে আসে। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সকাল ৭টার দিকে নিয়ে আসে তার স্বজনরা, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তেলকুপি সীমান্তে বিএসএফ গুলি চালায়। এতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে,
এ ঘটনায় পতাকা বৈঠক করে বিএসএফকে পতিবাদ ও তীব্র নিন্দা জানানো হয়েছে।