1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৫৮ বার পঠিত


মোঃ আল-আমিন 

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান আজ সোমবার বিকেলে ঐতিহ্যবাহী উচাই জেরকা এস,সি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আটাপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী।

 সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব ফয়সাল আলীম।খেলা উদ্বোধন করেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।

 বিশেষ অতিথি জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল,

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু,  উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম সজল, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, সাবেক সহ সভাপতি দেওয়ান মোঃ শাহাদত হোসেন, বালিঘাটা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান ও থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা দুলাল প্রমুখ।

উদ্বোধনী খেলায় বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার ফুটবল একাডেমি ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ফুটবল একাডেমি পরস্পরের মোকাবিলা করে। এ টুর্নামেন্টে রাজশাহী ও রংপুর বিভাগের ৮টি দল অংশগ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park