1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গরীব অসহায়ের পাশে ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত।

গরীব অসহায়ের পাশে ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থা

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

শীত আসার সাথে সাথেই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে চলেছেন ময়মনসিংহ যুব সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান লিখন।

সংস্থাটি বিগত দিনের ন্যায় ১২ জানুয়ারি রবিবার নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। শুধু তাই নয় তিনি অসহায়দের বিপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি বিনোদনের জন্য শিশুদের ফুটবল কিনে দিয়েও তাদের মুখে হাসি ফুটিয়েছেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় সর্বস্ব হারিয়ে মানুষ যখন মানবেতর জীবনযাপন করছিলো সেই মুহুর্তে উক্ত সংস্থাটি ময়মনসিংহ বিভাগের বন্যার্ত মানুষের জন্য শুকনো খাবার, রান্না করা খাবার, পোশাক, নগদ অর্থ বিতরণ করেছেন।

ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান লিখন বলেন, আমি ২০১৮ সাল থেকে এই সংস্থার মাধ্যমে গরীব অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এই শীতের শুরু থেকেই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় শীতবস্ত্র কম্বল বিতরণ করে আসছি, আজকেও নকলার বিভিন্ন এলাকায় সারাদিনব্যাপী কম্বল বিতরণ করেছি এবং পুরু শীতজুড়ে কম্বল বিতরণ করে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। শীতে কষ্ট করতেছে এমন কোন অসহায় লোকের সন্ধ্যান থাকলে ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থাকে জানাবেন আমরা অবশ্যই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আপনারাও স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসুন, গরীব অসহায়দের পাশে থাকুন।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন,
নকলা উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন তোতা ডাক্তার, ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার আজীবন সম্মানিত সদস্য মো:রফিকুল ইসলাম রফিক, ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার আজীবন সদস্য রাতিনুর রহমান রাতিন, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ সেলিম মিয়া, ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংসার আজীবন সম্মানিত সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park