1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারবাগ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

রাজারবাগ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

রাজারবাগ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১১ জানুয়ারি) বিকালে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শেখ নুরুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম,সাতক্ষীরা শহর জমায়েতের আমির মো: জাহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড জমায়য়াতের সভাপতি মো: শফিকুল ইসলাম সহ রাজারবাগন সমাজ কল্যাণ পরিষদের নেতৃত্ব বৃদ্ধ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। তিনি রাজারবাগান সমাজ কল্যাণ পরিষদকে এমন মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। গত১৫ টি বছর আমাদেরকে মানুষের কাছে যেতে পদে পদে বাধা দেওয়া হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park