1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচি উপজেলায় পৌর বিএনপি উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচি উপজেলায় পৌর বিএনপি উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আশিকুল ইসলাম: সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার পঠিত

আশিকুল ইসলাম: সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা পৌর বিএনপি উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার ( ১৬ আগষ্ট ) সকাল ১০ টায় চালা গেরেজ বিএনপি পাটি অফিস এর সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গতকাল ১৫ আগস্ট ছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। ৭৯তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আজ শুক্রবার বেলকুচি উপজেলাসহ সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অন্য ধর্মাবলম্বীরা তাদের নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করবেন।

তবে এই জন্মদিনের অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে পালন না করার জন্য এক দশক আগে থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন। তাঁর এই নির্দেশনার ফলেই এ যাবৎ ১৫ আগস্টের পরিবর্তে এক দিন পর ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন করা হয়ে থাকে।

একই স্থানে বাদ জুমা স্বেচ্ছাসেবক দল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে। শুক্রবার দুপুর ৩ টায় বেলকুচি উপজেলা অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
এ ছাড়াও সারা দেশে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন নিজ নিজ এলাকায় নিজেদের সুবিধামতো সময়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park