1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পীরগাছায় সেনাবাহিনীর দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ- বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

পীরগাছায় সেনাবাহিনীর দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ-

পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

 

রংপুরের পীরগাছায় দুস্থ, অসহায়, অসচ্ছল ও অক্ষম দুই শতাধিক ব্যক্তিকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে পীরগাছা সরকারি কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি লে. কর্ণেল মাসুদুর রহমান মাসুদ পিএসসি।
৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ আসাদুল ইসলাম, ক্যাপ্টেন আব্দুল্লাহ তামিম, ক্যাপ্টেন মো. আলম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী, ইউপি সদস্য আনোয়ার হোসেন, সমাজসেবক আবু ইউসুফ চন্দন প্রমুখ।
ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা বলেন, দ্বিতীয়বার যেন কম্বল কেউ না পায় সেকারণে সেনাবাহিনী ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রকৃত দুস্থ, অসহায়, অসচ্ছল ব্যক্তিদের কম্বল বিতরণ করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park