1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনি উপজেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজঃ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

আশাশুনি উপজেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজঃ

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

০৪ জানুয়ারি শনিবার সাতক্ষীরার আশাশুনি উপজেলা ফুটবল রেফারী এমোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোঃ আনিছুর রহমান। শনিবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফুটবল রেফারী প্রাক্তন শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ফিফা রেফারী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত রেফারী তৈয়ব হাসান বাবু, জাতীয় রেফারী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সিনিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম খান, রেফারী আনিছুর রহমান, রেফারী ইয়ামিন হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে আশাশুনি উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয়।তৈয়ব হাসান বাবু ও রফিকুল ইসলাম খান নির্বাচন পরিচালনা করেন। গোপন ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থী মোঃ আনিছুর রহমান ১৯ ভোট পেয়ে উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচিত হন। এনিয়ে একাধিকবার তিনি প্রতিনিধি নির্বাচিত হলেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাহুল সরকার ৫ ও মো: ইয়ামিন হোসেন ৩ ভোট পান। তিন বছরের জন্য আনিছুর রহমান পুনরায় প্রতিনিধি নির্বাচিত হলেন।

ক্যাপশান ঃ আশাশুনিতে ফুটবল রেফারী এসোসিয়েশনের সম্মেলনে অতিথিবর্গ ও নির্বাচিত রেফারী প্রতিনিধি আনিছুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park