
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে সিএসএফ গ্লোবালে সেন্টার পরিদর্শন করেন ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী।
৪ জানুয়ারী ২০২৫ ইং শনিবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে সিএসএফ গ্লোবাল সেন্টার ঘুরে দেখেন। এসময় সি এস এফ গ্লোবালের সেন্টারে উপস্থিত প্রায় ২০০ জন প্রতিবন্ধীর খোজ খবর নেন ইরানী রাষ্ট্রদূত।
উক্ত পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসীর সহধর্মিণীসহ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, সিএসএফ গ্লোবাল সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার আল মামুন, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি’র সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলীসহ উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সিএসএফ গ্লোবাল সেন্টার শাহজদপুর শাখায় মোট ২ হাজার জন প্রতিবন্ধী কে চিকিৎসা ও কারিগরি শিক্ষার মাধ্যমে কাজের উপযোগী করে গড়ে তোলা হয় এবং পারদর্শিতা অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করে দেয়া হয়।