1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

চারঘাটে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

দাম বাড়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে রাজশাহীর চারঘাটের কৃষকদের। তীব্র শীত আর ঘনকুয়াশা উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে সারাদিন পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। পেঁয়াজ উত্তোলন ও বাজারজাত করতে শত শত শ্রমিক কাজ করছেন।

শনিবার (০৪ জানুয়ারি ২৫) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, মাঠ থেকে পেঁয়াজ উঠাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মাঠে-মাঠে সবাই সারিবদ্ধ ভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত পেঁয়াজের জমিতে বসে পেঁয়াজ তুলছে। এবার পেঁয়াজের দাম ভালো হওয়ায় পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে। অন্য সব ফসলের পাশাপাশি পেঁয়াজ চাষের প্রতি গুরুত্ব দিচ্ছেন চাষিরা।

পেঁয়াজ চাষিরা জানান, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বীজের বাজার একটু বেশি চড়া ছিল। পেঁয়াজের যে দাম আছে সেটা না থাকলে পেঁয়াজ চাষ করে লাভবান হওয়া মুশকিল হয়ে পড়বে চাষিদের। কারন অন্যান্য দ্রব্য ও সার কিটনাশক ঔষুধের দাম আগের চেয়ে বেশি হয়েছে বলে তাঁরা জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুন হাসান বলেন, উপজেলায় এবার ৯৭০ হেক্টর জমিতে পেঁয়াজ হচ্ছে। পেঁয়াজের ফলন ভালো হওয়ায় পেঁয়াজের চাহিদা অনেক বেশি বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park