1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বুরো বাংলাদেশের আয়োজনে চারঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বুরো বাংলাদেশের আয়োজনে চারঘাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আয়োজনে ৫শ’ শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বুরো বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবু সাঈদ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, বুরো বাংলাদেশ রাজশাহী বিভাগের ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ।

কম্বল পেয়ে হতদরিদ্র ষাটোর্ধ্ব রাবেয়া খাতুন বলেন, এত শীত গেল কেউ আমাদের কেউ খোঁজ নিল না। এনজিও স্যাররা বাড়ি থেকে ডেকে এনে একটা কম্বল হাতে তুলে দেওয়ায় শীতে আর কষ্ট করতে হবে না। এ বছর এই প্রথম কম্বল পেলাম।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, বুরো বাংলাদেশ প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে শীতের কম্বল বিতরণ করছে। এতে প্রকৃত অসহায়-দরিদ্র মানুষের কাছে কম্বল পৌঁছে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park