
আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি!!
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ ২১ডিসেম্বর রোজ শনিবার দুপুর ২.৩০ মিনিটে সাহেব ডাঙ্গা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পাটগ্রাম উপজেলায় দীর্ঘদিন পর ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে আজ শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অনুসারে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪, এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সাহেব ডাংগা স্টেডিয়াম মাঠে পাটগ্রাম পৌর বিএনপি’র সভাপতি ও শহীদ
জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌর বিএনপি, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সকলকেই সাথে থাকার আহ্বান জানান তিনি, এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান এটি জে সিদ্দিকী কাঁকন ভাই শওকত হায়াত প্রধান বাবু ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল দলীয় নেতৃবৃন্দ। এই ফুটবল খেলায় মোট ১৬ টি দল অংশ গ্রহন করবেন। আজ টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পাটগ্রাম হাতীবান্ধা এলাকার সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান সভাপতিত্ব করবেন মোস্তফা সালাউজ্জামান ওপেল!