1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
- বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
“একটাই পৃথিবী, আসুন বাঁচি প্রকৃতির ছাদে..” প্রতিপাদ্য কে সামনে রেখে গত শুক্রবার (৫ জুন) কালিগঞ্জের ফুলতলা মোড়ে বিকাল ৫ টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতি এবং যুব বিভাগের উপজেলা টিম সদস্য শেখ নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রটারী জামাল ফারুক, উপজেলা যুব বিভাগের টিম সদস্য জাহাঙ্গীর আলম, ছাত্রশিবিরের সাবেক উপজেলা স সভাপতি মাসুদ রানা, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি আবুল বাশার প্রমুখ। বক্তারা প্লাস্টিক বর্জন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, নদী ও জলাশয় রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ, বন ও বন্যপ্রানী সংরক্ষণ এবং পরিবেশ দূষণ রোধে টেকসই কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সরকারের জরুরী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park