1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
- বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজলার নলুয়ার হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

 

উল্লেখ্য শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল এলাকার নলুয়ার হাওরের গলাখালের বন্দ (বান্দের কোনা) থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য আজ ৭ সেপ্টেম্বর শনিবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে হাওরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমানের নেতৃত্বে এস আই সজিব মিয়া, এস আই কাওছার মাহমুদ তোরন, এস আই শামছুল আরেফীনের সহযোগিতায় একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে।

 

এর আগে ৩ সেপ্টেম্বর চন্ডিডহর খেয়াঘাট এলাকায় একটি লাশ উদ্ধার করা হয়েছিল। এই সব এলাকায় কয়দিনের ব্যবধানে দুই অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল বন্দ এলাকায় লাশটি ভেসে আসে। স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে আজ শনিবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park