1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল টাইগাররা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার পঠিত

স্পোর্টস ডেস্ক
নিজেদের টেস্ট ইতিহাসে কখনোই ১৬২ রানের বেশি তাড়া করতে পারেনি জিম্বাবুয়ে। ফলে, সিলেট টেস্টে জিততে রেকর্ডই গড়তে হতো রোডেশিয়ানদের। স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে এবার সেটাই করলো দলটি। এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০’তে এগিয়ে গেল তারা।

এতে ৪ বছর পর লাল বলের ক্রিকেটে জয়ের তৃপ্তি পেল রোডেশিয়ানরা। আর সেই সিলেটেই ৭ বছর পর টাইগারদের পরাজয়ের তিক্ত স্বাদ দিলো সফরকারী। সবশেষ, ২০১৮ সালে এই মাঠেই বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে।

১৭৪ রান তাড়ায় নেমে শুরু থেকেই ওয়ানডে স্টাইলে খেলছিল জিম্বাবুয়ে। এতে ২১ দশমিক ২ ওভারেই তিন অঙ্ক ছুঁয়ে যায় সফরকারীদের দলীয় স্কোর। তবে দলীয় একশ’র আগেই দুর্দান্ত ব্যাটিং করা বেন কারান শেষ পর্যন্ত ফিফটি না পাওয়ার আফসোস সঙ্গী করে সাজঘরে ফেরেন। ফেরার আগে ৭৫ বলে ৪৪ রান করেন এই ওপেনার।

উদ্বোধনী জুটি ভাঙার পর কিছুটা খেই হারায় রোডেশিয়ানরা। আলো ছড়ানোর আগেই ফেরেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। দলীয় ১২৮ রানে ব্রায়ান বেনেট ৫৪ রান করে ফেরেন।

এরপর অনেকটা সুবিধাজনক অবস্থানে থেকেই চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। তবে তৃতীয় সেশনে রোডেশিয়ানদের সব হিসেব এলোমেলো করে জ্বলে উঠেন মিরাজ। দ্রুতই ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।

ক্রেইগ আরভিন ১০ রান, মায়াভো ১ রান এবং ওয়েলিংটন মাসাকাদজা ১২ রানে সাজঘরে ফেরেন। তবে শেষ রক্ষা হয়নি টাইগারদের। এনগারাভাকে নিয়ে রোডেশিয়ানদের জয়ের বন্দরে পৌঁছান ওয়েসলি মাধেভেরে। শেষমেশ মাধেভেরে ১৯ এবং এনগারাভা ৪ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে মিরাজ ৫টি এবং তাইজুল ২টি উইকেট নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park