1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৫ দিন পর নিখোঁজ সোহাগের লাশ মিলল নদীতে। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

৫ দিন পর নিখোঁজ সোহাগের লাশ মিলল নদীতে।

মোঃকোরবান আলী রিপন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :

শুক্রবার বিকেলে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের মনোহরা গ্রামের ফুলজোর শাখা নদী থেকে অটোভ্যান চালক জেলহক ওরফে সোহাগ আলীর (১৮) মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সোহাগ উপজেলার পৌর শহরের এনায়েতপুর গুচ্ছগ্রামের আব্দুল লতিফের ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী ছিলো। গত ১৩ জুলাই অটোভ্যান নিয়ে বের হয়ে যায় সোহাগ।

নিহত সোহাগ আলীর বড় বোন বিউটি খাতুন জানান, গত ১৩ জুলাই রোববার বিকেলে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সোহাগ। রাতে আর বাড়ি ফেরেনি। পরে আর পরিবারের সঙ্গে তার কোন যোগাযোগ ছিল না। আমার পিতা একেবারে গরীব হওয়ায় সোহাগ অটোভ্যান চালিয়ে সংসার পরিচালনা করতেন। কে বা কাহারা আমার ভাইকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করে নদীতে ফেলে রেখে গেছে এটা আমরা এখনও বলতে পারছি না। আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, শুক্রবার স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে পুলিশ সোহাগ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোহাগের অটোভানটি পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে দৃস্কৃতকারীরা সোহাগের অটোভ্যান ছিনিয়ে নিয়ে শ্বাশরোধে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। নিহতের পরিবার থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park