
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
নগরের পাহাড়তলী থানাধীন জেলে পাড়ায় অভিযান চালিয়ে পুলিশের পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাইদুর রহমান মাসুম ওরফে ‘ব্লেড মাসুম’ (২৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে রাণী রাসমনি ঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ওই সন্ত্রাসীকে দাঁড়ানোর নির্দেশ দিলে দৌড়ে পালানোর সময় পুলিশ ধাওয়া করে ধরে ফেলে।
পুলিশ জানায়, তার দেহ তল্লাশি করে কোমরের বেল্টে ঝুলানো অবস্থায় একটি চায়না সেমি-অটোমেটিক পিস্তল (মডেল T-54, সিরিয়াল( 49012810), একটি লোডেড ম্যাগাজিনে থাকা( ৭.৬২) এমএম ক্যালিবারের চার রাউন্ড গুলি, একটি খালি ম্যাগাজিন এবং অস্ত্র বহনের প্রসেস উদ্ধার করা হয়। গুলির পারক্যাপশন ক্যাপে (311)কোড লেখা ছিল।
চট্টগ্রাম নগরীর পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান : প্রাথমমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানায় গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত সন্ত্রাসীদের কাছ থেকে সে অস্ত্র ও গুলি সংগ্রহ করে। এরপর তা নিজের হেফাজতে রেখে বিভিন্ন ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহার করে আসছিল। মাসুম ও তার অজ্ঞাতনামা সহযোগীরা পাহাড়তলী, টোল রোড, পতেঙ্গা সৈকত এবং বন্দর এলাকায় পথচারী, সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, যাত্রী ও পণ্যবাহী গাড়িচালকদের অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুটে নিত। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির পুরনো একটি মামলাও রয়েছে।
পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ জানান: প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্লেড মাসুম স্বীকার করেছে ৫ আগস্টের দিন থানায় হামলার সময় সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রটি সে সংগ্রহ করে এবং পরে সেটি ব্যবহার করে নগরীর বিভিন্নস্থানে ছিনতাই, ডাকাতি করতো ব্লেড মাসুম পাহাড়তলী থানার ১২ নাম্বার ওয়ার্ডের লাকী হোটেল সংলগ্ন কাজী অফিস এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগে ও ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি মামলা রয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে।