1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
০২ কেজি হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

০২ কেজি হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)
১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ ২১:০০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সিএবি মোড়স্থ জনৈক মোঃ অলিউল ইসলাম এর মুদির দোকানের সামনে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীগামী আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইফুল ইসলাম (৪২), পিতা-মৃত মজিবুর রহমান, সাং-চকগোপাল, থানা-সিংড়া, জেলা-নাটোরকে হেরোইন ০২ কেজি সহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। গ্রেফতারকৃতের বাড়ী নাটোর জেলায় হলেও প্রায়ই সে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করত। বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, গোদাগাড়ী থানা এলাকায় একজন ব্যক্তি সন্দেহ জনক ঘোড়াফেরা করছে। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও উক্ত ব্যক্তির উপর নজরদারি বৃদ্ধি করে। গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীর দিকে যাওয়ার তথ্যের উপর ভিত্তি করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সিএনবি মোড়স্থ জনৈক মোঃ অলিউল ইসলাম এর মুদির দোকানের সামনে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীগামী আঞ্চলিক মহাসড়কের উপর অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনাকালে একটি অটোর গতিবিধি সন্দেহ জনক হওয়ায় উক্ত অটোটির গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে অটোটিকে থামানো হলে অটোতে থাকা ০১ জন যাত্রীর হেফাজত হতে উল্লেখিত আলামত উদ্ধার করা হয়।উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park