1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হিফজুল কুরআনে জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করলেন গোয়াইনঘাটের সাফি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

হিফজুল কুরআনে জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করলেন গোয়াইনঘাটের সাফি

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

 

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

 

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার কৃতী শিক্ষার্থী সুলতান আরেফিন সাফি হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবোর্ড আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় মাত্র ১৩ বছর বয়সে জেলা পর্যায়ে মেধাতালিকায় ৩য় স্থান অর্জন করেছেন।

 

সাফি গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের কাজীবাড়ির বাসিন্দা। তাঁর পিতা মোঃ খায়রুল আমীন এবং মাতা সায়রা বেগম। বর্তমানে তিনি মুশাহিদিয়া তাহফীজুল কোরআন গোয়াইনঘাট মাদ্রাসার শিক্ষার্থী।

 

বাংলাদেশ হিফজুল কুরআন শিক্ষা বোর্ড আয়োজিত ১৪৪৬ হিজরি সনের হিফজুল কুরআন পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন এবং বোর্ডের স্বীকৃত সনদ লাভ করেন। পাশাপাশি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডে মেধাতালিকায় দ্বিতীয় স্থান এবং পূর্ব সিলেট আজাদ দ্বীনি আরাবিয়া বাংলাদেশ বোর্ডে চতুর্থ স্থান অর্জন করে তাঁর মেধার স্বাক্ষর রাখেন।

 

এই অসামান্য অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীসহ তাঁর শিক্ষা প্রতিষ্ঠান মুশাহিদিয়া তাহফীজুল কোরআন মাদ্রাসা অত্যন্ত গর্বের সাথে আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা মনে করেন, ধর্মীয় শিক্ষায় এমন সাফল্য অর্জন গোয়াইনঘাটের তরুণ প্রজন্মকে কুরআন অধ্যয়নে অনুপ্রাণিত করবে।

 

সাফি বলেন,“আল্লাহর অশেষ রহমতে আমি কুরআনের হাফেজ হতে পেরেছি এবং জেলা পর্যায়ে স্থান লাভ করেছি। এই অর্জনের পেছনে আমার মাদ্রাসা শিক্ষক এবং বাবা- মায়ের অবদান অপরিহার্য ছিলো। ভবিষ্যতে ইসলামী শিক্ষা ও নৈতিকতার প্রসারে কাজ করতে চাই।”

 

হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর বাবা-মা উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park