
এম,মছিবুর রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম হাটহাজারীতে স্বামী স্রীর রাগারাগিতে নিজ পিতার হাতে মৃত্যুর বলি হলো দুই মাসের শিশু কন্যা।
গতকাল(১৬ এপ্রিল)বৃহস্পতিবার চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটিতে নিজের দুই মাস বয়সী শিশু কন্যাকে খুন করলো পাষন্ড বাবা ওসমান গনি।
সকাল বেলা কাজে যাওয়ার সময় স্রীকে চা-দিতে বললে তখন শিশুটি হয়তো কান্না করছে, যার কারণে একটু দেরি হওয়ায়, স্রীর উপর স্বামী রেগে যায়, এমন এক পর্যায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়,শেষ মুহুর্তে পাশে স্ত্রীর কোলে থাকা অবস্থায় মেয়েকে কেড়ে নিয়ে মাটিতে আ”ছা”ড় দেয় পাষণ্ড বাবা ওসমান গনি।
ছোট্ট সেই অবুঝ শিশুর মৃত্যুর মুহুর্তে নিহত শিশুর মায়ের বিষন্ন কান্নায় ছুটে আসে এলাকার প্রতিবেশী। তৎক্ষনাৎ উক্ত স্হানে এলাকাবাসীর ঢল নামে এবং শোকের ছায়ায় পরিণত হয়।
খুনি ওসমান গনি গ্রেফতার পূর্বক পুলিশের স্বীকারোক্তিতে বলে তার স্রীর সাথে রাগারাগিতে এই ঘটনা ঘটে, এবং তার মেয়েকে অনেক ভালো বাসে,কাজের যাওয়ার সময় মেয়েকে আদর করে যায় সব সময়। স্হানীয় মানুষেরা এই জগন্যতম অপরাধ মেনে নিতে পারছে না,খুনি নিহতের বাবাকে দীর্ঘ ও কঠিন শাস্তি দাবী করেন প্রশাসনের কাছে।