1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেন্টমার্টিনে ইয়াবাসহ ১৭ মাদক পাচারকারী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সেন্টমার্টিনে ইয়াবাসহ ১৭ মাদক পাচারকারী আটক

শাহিন আলম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পঠিত

শহিন আলম
টেকনাফ উপজেলা প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে সাগরে অভিযান চালিয়ে ১লাখ ৪০ হাজার ইয়াবাসহ ১৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

এসময় পাচারের ব্যবহৃত দুটি মাছ ধরার বোট আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এসব নিশ্চি করেছেন।

তিনি বলেন, মিয়ানমার থেকে সাগরপথে মাছ ধরার ট্রলারে মাদকের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের খবরে শুক্রবার মধ্যরাত ১ টায় কোস্টে গার্ডের একটি বিশেষ দল সেন্টমার্টিনে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইঞ্জিন চালিত দুটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোট ২টিকে থামার সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গভীর সাগরে পালানোর চেষ্টা চেষ্টা করে। এতে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোট ২টিকে আটক করে।

পরে তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ২ হাজার টাকা মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা ও ৪০ প্যাকেট ম্যারিজ সিগারেট উদ্ধার করে। এসময় ট্রলারে থাকা ১৭ জন মাদক পাচারকারী মাঝিমাল্লাকে আটক করা হয়।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, ‘আটককৃত ইয়াবা পাচারকারী ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park