1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সেন্টমাটিনের এক যুবক টেকনাফে অপহরণ,১০লাখ টাকা মুক্তিপণ দাবি  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সেন্টমাটিনের এক যুবক টেকনাফে অপহরণ,১০লাখ টাকা মুক্তিপণ দাবি 

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

সেন্টমার্টিন থেকে টেকনাফে চিকিৎসক দেখানোর পাশাপাশি  মুদির দোকানের মালামাল ক্রয় করতে এসে মো. হাসিম (২৮) নামে এক যুবক অপহরণের শিকার হয়েছেন। মুক্তিপণ হিসেবে ১০লাখ টাকা দাবি করা হচ্ছে।

অপহৃরিত যুবক সেন্টমার্টিন কোনাপাড়ার বাসিন্দার নুর হোসেনের ছেলে এবং মুদির দোকানদার। আজ মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনের মাধ্যমে ছেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন অপহরণের শিকার  মো হাসিমের বাবা নুর হোসেন।

অপহৃরিত যুবক হাশিমের বাবা  নুর হোসেন বলেন, গত ১০ আগস্ট রবিবার সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। টেকনাফে পৌঁছে কথাবার্তা হয় এবং তার অসুস্থতার কারণে চিকিৎসক  দেখাবে এবং দোকানের জন্য মালামাল ক্রয় করবেন। পরে ১৬ আগস্ট শনিবার কাজ শেষ করে দোকানের জন্য মালামাল ক্রয় করে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা করার জন্য  টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া নৌঘাটের সার্ভিস ট্রলারের অফিসে গিয়েছিল।

এরপর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
নুর  হোসেন বলেন, গত ১৬ আগস্ট শনিবার অপহৃরিত যুবক হাসিমে বাবার ইমো নম্বরে অপরিচিত এক ব্যক্তি ফোন করে ১০লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা মুক্তিপনের টাকা না পেলে  ছেলের লাশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হুমকি দেওয়া হয়। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, সেন্টমার্টিন দ্বীপের একজন যুবক টেকনাফ থেকে অপহরণ শিকার হয়েছেন বলে তিনি শুনেছেন। দুর্বৃত্তরা মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত রবিবার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। যুবককে উদ্ধার করার জন্য থানা পুলিশ কাজ করছেন।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park