1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুরাইয়ার স্কুল যাওয়া পথে বাবা- মেয়ে ২টি পা হারালো। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সুরাইয়ার স্কুল যাওয়া পথে বাবা- মেয়ে ২টি পা হারালো।

মহাজামিল
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী বাঘা উপজেলার পৌরসভাধীন ৯ নং ওয়ার্ড বানিয়াপাড়াতে ঈশ্বর্দী-বাঘা পাকা রাস্তাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে পা হারালো।

সোমবার(১৯মে)  আনুমানিক সকাল ৮:৩০ টার দিকে বাঘা ঢাকা গামী সুপার সনি কোচ বাসের সঙ্গে এক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পা হারালেন বাবা-মেয়ে আহত মা।

বাঘা ইশ্বরদী ঢাকা গামী সুপারসনি বাসের সঙ্গে বিপদের দিক থেকে আসা বাঘা অভিমুখে মোটরসাইকেল আরোহি ১টি পরিবারে সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী ও শিশু কন্যা উম্মে সুরাইয়া বাঘা সদরে গ্রীণ হ্যাভেন স্কুলে আসছিলো।

বেপরোয়া বাসের কারণে সড়ক দুর্ঘটনায় বাবা ও শিশু মেয়ে ২জনেরই ডান পা বিচ্ছিন্ন হয়।  ঘটনাস্থলেই বাবা মোঃ শান্ত ইসলাম ও মেয়ে উম্মে সুরাইয়া(৫) উভয়ের ডান পা  বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন বাসটিকে  আটক করে এবং আহত বাবা মা এবং শিশু মেয়েকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে যায়।আহত বাবা-শিশু মেয়েসহ বিছিন্ন পা ২টি উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। তবে বাবা-মেয়ে পা হারালেও একই মোটরসাইকেল মোসাঃ জেসমিন(২৫) অন্তঃসত্ত্বা  এর তেমন কোন শারিরীক ক্ষতি হয়নি বলে জানা যায়। বাবা শান্তি ইসলাম সেনাবাহিনীতে চাকুরী করেন বলে তথ্য পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী লালপুর উপজেলায় আটটিকা-জামতলা এলাকার এজাহার আলীর ছেলে সেনাবাহিনী সদস্য  মোঃ শান্ত ইসলাম(৩৩) মেয়ে উম্মে সুরাইয়া (৫) এবং শান্তর স্ত্রী মোসাঃ জেসমিন সহ একই মোটরসাইক যোগে বাঘা পৌরসভার সংলগ্ন গ্রীণ হ্যাভেন স্কুলে আসছিলো।

বাঘা হতে ঢাকা গামী সুপার সনি বাসটি দ্রুতগামী ছুটে চলায় এ দুর্ঘটনার সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানাই যে, মোটরসাইকেল আরোহীর কোন দোষ নেই। কিন্তু সনি বাসটি বাঘা বাজারে রাস্তার কাজ চলমান থাকায় যানজটের কারণে দীর্ঘ সময় আটকিয়ে ছিলো। নির্ধারিত সময় অতিক্রম হওয়াতে দ্রুতগামী বেপরোয়া হয়ে চালানোর জন্যই এই দুর্ঘটন ঘটেছে।ঢাকা গামী সুপার সনি বাসের আঘাতে মোটরসাইকেলটি দুমড়ে মুষড়ে ভেঙ্গে  যায়।

পরে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে  বাসটিকে ও ভাঙ্গা মোটরসাইকেল টি ভ্যানযোগে থানায় নিয়ে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park