1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রিয় চৌধুরী, ঢাকা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

প্রিয়া চৌধুরী
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদা থানায় সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বুধবার (১৯ মার্চ ২০২৫) এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগদা থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি জনাব মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব মাইনুদ্দিন ও টিম ম্যানেজার মো. ফয়সাল আহমেদ। আয়োজনে সভাপতিত্ব করেন জনাব আবুল বাশার।

এছাড়া অনুষ্ঠানে মুগদা থানা মিনি গার্মেন্টস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন সবুজ, সদস্য সচিব সালেহ আহমেদ সজিবসহ সুন্দরবন স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. সাজেদুর রহমান তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সিনিয়র ফুটবলাররা দেশের জন্য সুনাম বয়ে এনেছেন, তোমরাও আগামীতে দেশের নাম উজ্জ্বল করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে, কারণ খেলাধুলা একটি টিমওয়ার্ক, যা ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করে।”

তিনি আরও বলেন, “বর্তমানে কিছু যুবক মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত দুঃখজনক। মাদক থেকে দূরে থাকতে হবে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তুলতে হবে। মাদকের সঙ্গে আপস নয়—’মাদককে না বলুন, খেলাধুলায় জীবন গড়ুন’।”

অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park