1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুন্দরবনে বন বিভাগের পৃথক অ'ভিযান, আ'টক ৭ জেলে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সুন্দরবনে বন বিভাগের পৃথক অ’ভিযান, আ’টক ৭ জেলে

সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৮৫ বার পঠিত

সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া ও মাছ শিকারের অভিযোগে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়েছে বন বিভাগ। এসব অভিযানে সাত জেলেকে আ’টক করা হয়েছে। এ সময় দুটি ডিঙি নৌকা, ৩০০ ফুট ফাঁস জাল, ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছসহ বিপুল পরিমাণ মাছ ধরার সরঞ্জাম জ’ব্দ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দিনব্যাপী সুন্দরবনের পুষ্পকাঠি ও কদমতলা স্টেশনের অধীন বিভিন্ন অভয়ারণ্য খালে এসব অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার নির্দেশনা ও নেতৃত্বে গঠিত বিশেষ দল প্রথমে পুষ্পকাঠি অভয়ারণ্য কেন্দ্রের তালতলী খালে অভিযান চালায়। এ সময় অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে কাঁকড়া আহরণের অভিযোগে একটি ডিঙি নৌকা, ৫৭টি আটুন ও তিনটি প্লাস্টিকের ড্রাম জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল সংশ্লিষ্ট ক্যাম্পে জমা দেওয়া হয়। এ ঘটনায় বন আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় কদমতলা স্টেশনের অধীন খিরিঙ্গি খালের অভয়ারণ্য অংশে। সেখানে অনুমতি ছাড়া প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে সাত জেলেকে আটক করা হয়। এ সময় একটি মাছ ধরার ডিঙি নৌকা, ৩০০ ফুট ফাঁস জাল, একটি ককশিট, একটি হাইল, একটি দাঁড়, দুটি বৈঠা, আনুমানিক ১৫০ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ, নয়টি পানির ড্রাম, দুটি হুক ও একটি কুড়াল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাশেমারি এলাকার বাসিন্দা। তারা হলেন মোহাম্মদ তৈয়ব আলী (৫৫), পিতা জবান আলী গাজী; শাহাবাজ আলী (৫২), পিতা সৈয়দ আলী; আইয়ুব আলী গাইন (৫৫), পিতা রুহুল আমিন গাইন; ওয়াহিদুল ইসলাম (৫৪), পিতা আমিন আলী; ছালাম গাইন (৫৬), পিতা করিম গাইন; আব্দুর রউফ (৪০), পিতা অলি গাজী এবং মো. আলিম (৩৮), পিতা আব্দুল রশিদ।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) মো. এরফান উদ্দিন বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় যেকোনো ধরনের প্রবেশ ও শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। বন বিভাগের নজরদারি এড়িয়ে অপরাধ করার কোনো সুযোগ নেই। সুন্দরবন রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ও কড়া পাহারা ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

বন বিভাগ সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park