1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সীমান্তবর্তী ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুটি গরু জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সীমান্তবর্তী ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুটি গরু জব্দ

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পঠিত

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ৪৯৭পিস মদসহ দুটি গরু জব্দ করেছে তাওয়াকুচা বিওপি। বৃহস্পতিবার (২৪এপ্রিল) ভোরে উপজেলার ছোট গজনী এলাকা থেকে মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি ভারতীয় গাভী উদ্ধার করা হয়।ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবি’র দুটি টহলদল পৃথক অভিযান চালিয়ে ছোট গজনী এলাকা থেকে ভারতীয় ৪৯৭পিস মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়।এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারি পালিয়ে যায়। জব্দকৃত মদের বর্তমান বাজার মুল্য ৭লাখ ৪৫ হাজার ৫ শত টাকা এবং দুটি গরুর মুল্য ২ লাখ ২০ হাজার টাকা।এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান,ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park