1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেটে আন্তঃঅফিস ফুটবল প্রতিযোগিতায় গোয়াইনঘাট সাব-জোনাল অফিস চ্যাম্পিয়ন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সিলেটে আন্তঃঅফিস ফুটবল প্রতিযোগিতায় গোয়াইনঘাট সাব-জোনাল অফিস চ্যাম্পিয়ন

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেট পল্লিবিদ্যুত সমিতি-২ এর আন্তঃঅফিস জিএম কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে কোম্পানীগঞ্জ জোনাল অফিসকে ১-০ গোলে পরাজিত করে গোয়াইনঘাট সাব-জোনাল অফিস চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ফেরিঘাট মাঠে উক্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

এতে মোট ছয়টি দল সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সদর দপ্তর, কানাইঘাট জোনাল অফিস, গোয়াইনঘাট সাব জোনাল অফিস, কোম্পানীগঞ্জ জোনাল অফিস, গাছ বাড়ি সাব জোনাল অফিস, শিবের বাজার সাব জোনাল অফিস অংশগ্রহণ করে। আন্তঃঅফিসের মধ্যে সম্পর্ক উন্নয়নে এ ধরনের উদ্যোগ সাধুবাদ যোগ্য। খেলা শেষে সমিতির জেনারেল ম্যানেজার মোঃ রবিউল ইসলাম বিজয়ী ও বিজিত দলকে পুরুস্কার বিতরন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডিজিএম (কারিগরি) শিফাজ উদ্দিন, ডিজিএম কোম্পানীগঞ্জ আশিকুর রহমান,গোয়াইনঘাট সাব- জোনাল অফিসের অফিস প্রধান মোঃ সহিদুল ইসলাম। এছাড়া এজিএম (এডমিন) নাবিব আহমেদ সাইদ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park