1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ সদর হাসপাতালে মাসিক আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সিরাজগঞ্জ সদর হাসপাতালে মাসিক আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৯৮ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ সদর হসপিটালের মেডিসিন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা.আলতাফ হোসেনের দক্ষ নেতৃত্বে রোল মডেল হয়ে দাড়িয়েছে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ড বিভাগ।

আজ বৃহস্পতিবার (৭ মে)
সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে প্রত্যেক মাসের ন্যায় মাসিক মিটিং এবং আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন হলেও ঘটেছে ভিন্ন এক সৌহার্দ্যপূর্ণ ঘটনা, সদ্য মেডিসিন ওয়ার্ড থেকে যে সমস্ত ইনটার্ন ডিএমএফ সম্পন্ন করেছে তাদের সম্মানে বিদায়ী সম্মাননা সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয় যা আগে কখনো ঘটেনি। এই পরিকল্পনার মাধ্যমে কর্তব্যরত চিকিৎসক ডা.আলতাফ হোসেন এক অনন্য নজির স্থাপন করেছেন।

উক্ত মাসিক সভা ও বিদায়ী সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের ইএমও ডা. হিমাদ্রী শেখর সাহা, নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. ইকবাল হাসান, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা.সামসুজ্জামান কনকসহ আরও অন্যান্য কর্তব্যরত উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সহ  ইন্টার্ন ডিএমএফবৃন্দ।

ইন্টার্ন বিদায়ী ডিএমএফ লামিয়া খাতুন বলেন, “নতুন যোগদানের পর আমাদের যেভাবে ফুল দিয়ে বরণ করা হয়েছিলো ঠিক ওয়ার্ড শেষের পর অনুরুপভাবে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেষ্ট সহ যেভাবে বিদায় জানানো হচ্ছে এতে আমাদের দায়িত্ব এবং শ্রদ্ধার জায়গা আরও বৃদ্ধি পাবে বলে আশা করি এবং আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আজীবন আমাদের অন্তরে জাগ্রত হয়ে থাকবে। ভবিষ্যৎ কর্মজীবনে পথ ও পাথেয় হয়ে থাকবে।

পরিশেষে সভাপতির বক্তব্য রাখেন কর্তব্যরত চিকিৎসক ডা.আলতাফ হোসেন। তিনি বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,আমরা আশা রাখছি তোমরা দেশ ও জাতীর কল্যাণে সততা এবং দক্ষতার সাথে নিজেকে আত্ননিয়োগ করবে। মনে রাখবে চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। এই পেশা দেশ ও জনসেবা করার এক অন্যতম মাধ্যম। পরিশেষে উন্মুক্ত আলোচনায় সবার মতামত এবং ওয়ার্ডের যাবতীয় সমস্যার কথা শোনা এবং সমাধানের ব্যপারে পরামর্শ করার মাধ্যমে সভা শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park