1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ বেলকুচিতে ওয়ার্ড জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সিরাজগঞ্জ বেলকুচিতে ওয়ার্ড জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সেরাজুল ইসলাম (সিরাজ)– সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম (সিরাজ)– সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের ৮ নং ওয়ার্ড আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সালদাইর মোড়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আহসান হাবীব, সেক্রেটারী ডা:মো: রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আলী আলম,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিশে শুরা সদস্য ,বেলকুচি উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর জননেতা আরিফুল ইসলাম সোহেল,
এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নুরুন্নবী সরকার, মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ মাহবুর রশিদ শামীম প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড
সহ -সভাপতি মো: জহুরুল ইসলাম,জামায়াত নেতা মাও: মো: আমিরুল ইসলাম,মাওলানা আব্দুল করিম সহ জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় আলি আলম বলেন দীর্ঘ ১৬ বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটেছে, আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়েছে,
তবে এই বিজয় চূড়ান্ত বিজয় নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মাধ্যমে, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় আরিফুল ইসলাম সোহেল বলেন আওয়ামী লীগ যতবার ক্ষমতায়এসেছে, গণতন্ত্রের কবর রচনা করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তারা পরাজিত হয়েছে,ছাত্র- জনতার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, পরাজিত শক্তি আবারো ষড়যন্ত্রে মেতে উঠেছে, ছাত্র জনতা তাদের সকল সড়যন্ত্র ধৈর্যের সাথে মোকাবেলা করেছে,আর যদি কোন ষড়যন্ত্রের বীজ বপন করা হয়,ঐক্যবদ্ধভাবে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park