1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের খসড়া বাইলজ প্রণয়ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের খসড়া বাইলজ প্রণয়ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩১২ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলা প্রশাসনে আয়োজনে অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর খেলার নিয়ম ও নির্দেশানবলী খসড়া বাইলজ (Bye-Laws) প্রণয়ন করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহীর সভাপতিত্বে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের খসড়া বাইলজ প্রণয়নের জন্য একসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান এবং প্রাক্তন ফুটবল খেলোয়াড় মাহমুদুল আলম খোকন। সভায় ২১ বিধি সম্বলিত ডিসিকাপ ফুটবল টূর্নামেন্টের বাইলজ প্রণয়ন করা হয়, যা ডিসিকাপ ফুটবল টূর্নামেন্ট কমিটির নিকট চুড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান এই সব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন আগামী সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রথম সপ্তাহের যে কোন দিন দুপুর তিনটার সময় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামন্টের পর্দা উঠবে।
সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা ও সদর পৌরসভা নিয়ে মোট ১০টি দল নকআউট পদ্ধতিতে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে।
সিরাজগঞ্জ সদর উপজেলার খেলোয়াড়েরা সিরাজগঞ্জ সদর উপজেলা ও সদর পৌরসভার ফুটবল দলে নাম রেজিষ্ট্রেশন করে খেলতে পারবেন। অন্য উপজেলা ফুটবল খেলোয়াড়রা তাদের স্ব-স্ব উপজেলা ফুটবল দলের নাম রেজিষ্ট্রেশন করে খেলতে পারবেন। প্রতিটি দলে স্থানীয় সর্বোচ্চ ২০ জন খেলোয়াড়ের রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং প্রতিটি দলে পাঁচজন করে বহিরাগত ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park