1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ জুলাই পুনর্জাগরণি ২৪ এর রঙে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জ জুলাই পুনর্জাগরণি ২৪ এর রঙে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পঠিত

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণি অনুষ্ঠানমালার ২৪ এর রঙে দেওয়ালে গ্রাফিতি অংকন প্রতিযোগিতা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার (২০ জুলাই)সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আয়োজিত গ্রাফিতি অংকন প্রতিযোগিতায় জেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৩ জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮টি কলেজের ২৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

এতে মাধ্যমিক বিদ্যালয় বিভাগে বেলকুচি উপজেলার শেরনগর এ এস ফাজিল মাদ্রাসা প্রথম হয়েছে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে উল্লাপাড়া উপজেলার এইচটি ইমাম গালর্স হাই স্কুল ও সদর উপজেলার দত্তবাড়ী উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে বেলকুচি সরকারি কলেজ ও উল্লাপাড়া এম আকবর আলী কলেজ।

গ্রাফিতি অংকন প্রতিযোগিতার বিচারক মন্ডলী ছিলেন সহকারী কমিশনার মোঃ মহসিন খন্দকার, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার ,জেলা কালচারাল অফিসার ডক্টর ফারুক রহমান ফয়সল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক তন্ময় রায়, ছাত্র প্রতিনিধি সজিব সরকার ও মুনতাসীর মেহেদী হাসান।
জেলা পর্যায়ের বিজয়ী স্কুল ও কলেজ রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park