1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে ২৬ দিন ধরে যুবক নিখোঁজ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জে ২৬ দিন ধরে যুবক নিখোঁজ

রফিক মোল্লা,সিরাজগঞ্জ প্রতিনিধি-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

রফিক মোল্লা,সিরাজগঞ্জ প্রতিনিধি-
সিরাজগঞ্জে ২৬ দিন ধরে সানিউর রহমান সানি (৩৫) নিখোঁজ হয়েছেন। গত বছরের ১৪ ডিসেম্বর শশুরের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সানি এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের আবু রায়হান সরকারের ছেলে। এ ঘটনায় নিখোঁজের স্ত্রী সাদিয়া আফরোজ রুপা বাদি হয়ে ১৫ ডিসেম্বর সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। জিডি নং ৯৬৮।

সানির পিতা আবু রায়হান জানান, বেসরকারি কোম্পানিতে চাকুরিজীবী সানি  ৯ বছর আগে প্রেমের সম্পর্কে সিরাজগঞ্জ সদরের রায়পুর মহল্লার সুরুজ্জামানের মেয়ে রুপাকে বিয়ে করেন। এর পর থেকে স্ত্রী নিয়েই প্রথমে ঢাকা পরবর্তীতে গত ২ বছর ধরে শশুরের বাসায় (কওমী জুটমিল সংলগ্ন) বসবাস করে আসছেন। বাড়িতে খুব বেশি যাতায়াত বা যোহাযোগ ছিল না। তাদের ঘরে কোন সন্তান নেই।

পুত্র বধু রুপার সাথে প্রায়ই বাকবিতন্ডায় জগানোর খবর পেতাম। রুপা উচ্চ বিলাসী ও কড়া মেজাজের হওয়ায় ছেলেটি দীর্ঘদিন ধরে অশান্তিতে ছিল। হঠাৎ করে জানতে পারি সানির খোঁজ মিলছে না।

রুপা আমাদের সাথে কোন পরামর্শ ছাড়াই নিখোঁজ বিষয়ে ১৫ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর থনায় জিডি করেন। পরবর্তীতে আমাদের জনিয়েছে। এদিকে ছেলেকে হারিয়ে তার মা শাহানা খাতুন এখন পাগলপ্রায় দ্রুত ছেলের সন্ধানে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park