1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে যমুনা শিশুপার্ক নির্মাণের উদ্যোগে খুশির ঝর্ণাধারা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জে যমুনা শিশুপার্ক নির্মাণের উদ্যোগে খুশির ঝর্ণাধারা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের কোমলমতি শিশুকিশোরদের বিনোদিত করতে প্রমত্তা যমুনা নদীপাড়ের চায়নাবাঁধের তিন ও চারের বিস্তীর্ণ এলাকায় একটি আধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়, যার নাম হবে যমুনা শিশুপার্ক।

বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে এগারোটার সময় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের জেলা প্রশাসকের অফিসে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমেকর্মীদের সাথে সভা করে তাদের মতামত জানতে চাইলে সবাই জেলা প্রশাসক মহোদয়ের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন সহ যমুনা শিশুপার্ক নির্মাণের সকল প্রকার সহযোগিতর কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম,
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী সাংবাদিক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের ছাত্র সমন্বয়ক সজিব সরকার ও মুনতাসীর মেহেদী হাসান।

সিরাজগঞ্জের শিশুরা মৌলিক অধিকারের পাশাপাশি বিনোদনও পেতে তাদের জন্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের যমুনা নদীপাড়ে আধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগ এ যেন এক খুশির ঝর্ণাধার বয়ে বেড়াচ্ছে সকলের হ্নদয় মনে।

উল্লেখ্য গত ১৮ জুলাই তারিখে জুলাই পুনর্জাগরণি অনুষ্ঠানমালার জেলা প্রশাসনের উদ্যোগে প্রতীকী ম্যারাথন চায়নাবাঁধ তিন এলাকার শেষ প্রান্তে অনুষ্ঠিত হয়েছিল।
ছবিটি চায়না বাঁধে (৩) জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে প্রতীকী ম্যারাথনের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park