1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

মো: ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ২৮ জুন শনিবার সকাল ০৯ ঘটিকায় সিরাজগঞ্জ শহরে দারুল ইসলাম একাডেমিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি
এ্যাডভোকেট মো সাইদুল ইসলাম খানের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো মকবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো হারুনর রশীদ খান। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও নায়বে আমীর অধ্যক্ষ মো আলী আলম।
সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক মো শহিদুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের টিম সদস্য বগুড়া অঞ্চল মো আবুল কালাম আজাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক মো আব্দুল লতিফ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো সোলায়মান হোসেন। এছাড়াও সিরাজগঞ্জ জেলা উপজেলা ও ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ০২ আসনের এমপি পদপ্রার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মো জাহিদুল ইসলাম জাহিদ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন আল্লাহর আইন বাস্তবায়ন করতে নিজেকে সৎ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে। তারা বলেন আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই। সাধারণ মানুষ আর চুরি ছিনতাই চাঁদাবাজি ধর্ষণ মাদকদ্রব্য গুম খুন দেখতে চায় না। তাদের জান মাল ও সম্পদের নিরাপত্তা চায়। আর মানুষের জান মাল এবং সম্পদের নিরাপত্তার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সমাজ ও রাস্ট্রে আল্লাহর আইন বাস্তবায়ন এবং সৎ ও যোগ্য নেতৃত্ব গঠন করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজ। এজন্যই সিরাজগঞ্জের প্রতিটি মানুষের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম ও দাবি গুলো তুলে ধরতে হবে তাদের কাছে পৌঁছে দিতে হবে।

সবশেষে ১১ঃ৩০ মিনিটে সভাপতি এ্যাডভোকেট জনাব মো সাইদুল ইসলাম খানের সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park